Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

লেনদেন বহাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২১টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১৭৫ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৮৯ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বড়েছে। এতে করে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আরামিট সিমেন্টের ৫.৮৮ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ৪.৭০ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৪.৫২ শতাংশ, কেডিএস লিমিটেডের ৪.০১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ২.৫৬ শতাংশ, ওয়াইম্যাক্সের ১.৫৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১.৪৪ শতাংশ, বার্জার পেইন্টসের ০.৯৯ শতাংশ, ঢাকা ব্যাংকের ০.৭৫ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬