Logo

১০ মিলিয়নের ক্লাবে মেহজাবীন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল জনপ্রিয় মেহজাবীন চৌধুরী। নিয়মিতই ফেসবুকে নানা ধরনের কনটেন্ট পোস্ট করেন এই জনপ্রিয় অভিনেত্রী।

যার মধ্যে থাকে ছবি, কাজের খবর থেকে ফটোশুট। সেই ফেসবুকে মেহজাবীনের অনুসারীর সংখ্যা এক কোটির মাইলফলক স্পর্শ করল। আজ মঙ্গলবার তাঁর ফেসবুকে গিয়ে দেখা যায় অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন ছুঁয়েছে। দেশের শোবিজ তারকাদের মধ্যে সবার আগে ফেসবুকে কোটি অনুসারীর সংখ্যা পূর্ণ হয় পরীমনির। পরে হানিফ সংকেতের অনুসারীর সংখ্যাও কোটি ছাড়ায়।

এক কোটির ক্লাবে তৃতীয় তারকা হিসেবে প্রবেশ করলেন মেহজাবীন। ফেসবুকে ভক্তদের এমন ভালোবাসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬