Logo

হজ পালন শেষে দেশে ফিরলেন ১২,৩০৬ জন হাজি

হজের ফিরতি ফ্লাইট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ১২,৩০৬ জন হজ যাত্রী দেশে ফিরেছেন। গেলো ১৪ জুলাই হজ শেষে শুরু হয় ফিরতি ফ্লাইট।

এ পর্যন্ত মোট ৩৩টি ফ্লাইটে ১২ হাজার ৩০৬ হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৪টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

গেলো ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছিল ৬০ হাজার ১৪৬ হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬