Logo

গ্লোবাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

গ্লোবাল ইসলামী ব্যাংকের ২ দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৮-১৯ জুলাই ২০২২ তারিখে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। এসময় সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

সভায় চলতি বছরের প্রথম ষন্মাসিক সময়ে অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং বাৎসরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জোহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানগণ এবং শাখা ব্যস্থাপকগণ ভার্চুয়ালী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬