নিউজ ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বেড়েই চলছে। এর মধ্যেই আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরীয় সংঘাত নিয়ে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য তেহরান যাচ্ছেন (খবর এএফপির)তথ্য সূত্র মতে জানা যায়।
আরব বিশ্বের দেশ সিরিয়ায় সংঘাত চলছে প্রায় ১১ বছরেরও বেশি সময় ধরে। সংঘাত থেকে বিরত থাকতে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে রাশিয়া, তুরস্ক ও ইরানকে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া বিষয়ে আলোচনায় বসতে দেখা যায়। এই তিনটি দেশ সিরিয়া সংঘাতের ব্যাপারে জড়িত থাকলেও রাশিয়া ও ইরান দেশটির বিরোধীদের বিরুদ্ধে দামেস্ক সরকারকে সহযোগিতা করছে।
অন্যদিকে তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের সর্মতন দিচ্ছে। অপরদিকে ইরান ইতোমধ্যে সতর্ক করে বলেছে, সিরিয়ায় তুরস্কের যে কোনো সামরিক অভিযান ‘এ অঞ্চলকে অস্থিতিশীল’ করে তুলতে পারে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ আলোচনার আয়োজন করছেন।