Logo

দেশের বাজারে কমেছে সোনার দাম

স্বর্ণের বার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: বিশ্ববাজারে বাজারে সোনার দাম হ্রাস পাওয়ায় দশ দিনের মাথায় আবারও দেশীয় বাজারে কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৭৭ হাজার ২১৬ টাকা।

আজ সোমবার (১৮ জুলাই) থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার পাশাপাশি সব ধরনের সোনার দামই কমানো হয়েছে। মান অনুযায়ী প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৭৫৮ টাকা থেকে ১ হাজার ১৬৭ টাকা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬