Logo

১১ টাকায় লেনদেন শুরু আছিয়া সি ফুডের

আছিয়া সি ফুড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মের নতুন কোম্পানি আছিয়া সি ফুড সোমবার, (১৮ জুলাই) লেনদেন শুরু করেছে। আজ ডিএসইতে শেয়ারটি ১১ টাকায় লেনদেন শুরু করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সোমবার ডিএসইতে শেয়ারটির দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির ১ বারে মাত্র ১টি শেয়ার লেনদেন হয়েছে। এসএমই মার্কেটের নতুন কোম্পাটির পরিশোধিত মূলধন রয়েছে ৩৭ কোটি ৩৫ টাকা।

আর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ৩৩৪টি। প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারটি লেনদেনের প্রথম ৩০ দিন কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬