Logo

আইডিএলসি এ্যাসেটের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড আইডিএলসি এ্যাসেট ম্যানেজমেন্ট শরিয়াহ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

গেলো দিন ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত হয়।

(৩০ জুন, ২০২২) তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারাই ক্যাশ ডিভিডেন্ড পাবে। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮১ পয়সা। সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১১ টাকা ৪৭ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬