Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

লেনদেন বহাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৯টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে স্টান্ডার্ড সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে স্টান্ডার্ড সিরামিকের ক্লোজিং দর ছিল ১৪৫ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৬০ টাকা ৪০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বড়েছে। এতে করে স্টান্ডার্ড সিরামিক শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: গ্লোবাল হেবি কেমিক্যাল ৯.৫১ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৮ শতাংশ, ইনটেক লিমিটেড ৭.৮৩ শতাংশ, লিবরা ইনফিউশন ৭.৪৯ শতাংশ, আরামিট সিমেন্ট ৬.১৬ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগ ৫.৭১ শতাংশ, নর্দার্ন জুট ৫.৪৭ শতাংশ, সিনোবাংলা ৪.৬০ শতাংশ, পেপার প্রসেসিংয় ৪.২৩ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬