Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিডেট। এদিন কোম্পানিটির ৩৯ কোটি ৬৮ লাখ ১৯ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। কোম্পানিটির ২৯ কোটি ২ লাখ ১৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে তিতাস গ্যাস। কোম্পানিটির ১৬ কোটি ২১ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ডেলটা লাইফ ইন্সুরেন্স, ফু-ওয়াং ফুড, শাইনপুকুর সিরামিকস, এসিআই ফর্মুলেশন, কাট্টালি টেক্সটাইল, পদ্মা লাইফ ইন্সুরেন্স, গোল্ডেন সন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬