Logo

জিডিপি’র ভিত্তিতে বিশ্বে বাংলাদেশ ৪১তম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে বিশ্বে ৪১তম অর্থনৈতিক শক্তি হিসেবে স্থান করে নিয়েছে বাংলাদেশ। এদিকে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ। তালিকায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান। এই তালিকার শীর্ষ ৫০’র মধ্যে দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ নেই।

সম্প্রতি কানাডার সংবাদমাধ্যম ভিজুয়াল ক্যাপিটালিস্ট’র তালিকায় এ তথ্য প্রকাশ করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে এই তালিকাটি তৈরি করে সংবাদমাধ্যমটি। ১০৪ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক জিডিপির ভিত্তিতে ১৯১ দেশের এই তালিকাটি করা হয়।

জিডিপির ভিত্তিতে করা এই তালিকার শীর্ষ ৫০’এ দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ স্থান পায়নি। মূলত ট্রিলিয়ন ডলারের মানদণ্ডের ভিত্তিতে বৈশ্বিক অর্থনীতির পরিধি পরিমাপ করা হয়ে থাকে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের মোট জাতীয় আয় (জিডিপি) ৩৯৭ বিলিয়ন ডলার (৩৯ হাজার ৭০০ কোটি ডলার)। দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান।

প্রতিবেশি দেশটির জাতীয় আয় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার (তিন লাখ ৩০ হাজার কোটি ডলার)। জিডিপির এই আকার নিয়ে বিশ্বের ৬ষ্ঠ তম অর্থনীতির তালিকায় উঠে আসে ভারত।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬