Logo

আর্থিক প্রতিবেদন প্রকাশ করল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

প্রগতি ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে। শনিবার ১৬ জুলাই অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।

তথ্য সূত্র মতে, চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ৩ শ কোটি ৭৬ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৬১৩ কোটি ৬ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫৯৯ কোটি ২০ লাখ টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬