Logo

বোর্ড সভার তারিখ ঘোষণা করল ইসলামী ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ জুলাই কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে সভায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬