Logo

বিএনপির বিদায় ঘণ্টা বাজছে ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: সরকার পতনের সাইরেন নয়, বিএনপির বিদায় ঘণ্টা বাজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৬ জুলাই) শেখ হাসিনার কারাবন্দি দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, ওয়ান-ইলেভেনের চক্রান্তকারীরা এখনও সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তবুও প্রধানমন্ত্রী এ পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন।

বিএনপিকে ষড়যন্ত্র, নাশকতা বাদ দিয়ে নির্বাচনে আসার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারন সম্পাদক। দেশে ষড়যন্ত্র চলছে জানিয়ে দলটির কেন্দ্রীয় নেতার আলোচনা সভায় বলেন, যেকোনো পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬