Logo

সপ্তাহজুড়ে দর পড়েছে যেসব কোম্পানির

লেনদেন বহাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে (১২-১৪ জুলাই) ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১৪টির দর বেড়েছে, ২৩৪টির দর কমেছে, ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৮টির লেনদেন হয়নি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর কমেছে জনতা ইন্সুরেন্সের। সপ্তাহের শুরুতে জনতা ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৩৪ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৯০ পয়সায়। তারমানে জনতা ইন্সুরেন্সের দর কমেছে ৩ টাকা বা ৮.৬০ শতাংশ। এতে করে জনতা ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো: প্রগতি লাইফ ইন্সুরেন্স ৬.৬৩ শতাংশ, এনআরবিসি ব্যাংক ৬.২৮ শতাংশ, ইয়াকিন পলিমার ৬.৬৩ শতাংশ, রবি আজিয়াটা ৫.৬০ শতাংশ, মেঘনা ইন্সুরেন্স ৫.৫৬ শতাংশ, মুন্নু ফেব্রিক্স ৫.৫১ শতাংশ, খুলনা পাওয়ার ৫.৪৩ শতাংশ, এমারল্ড অয়েল ৫.৪৩ শতাংশ, বিজিআইসি ৫.৩৯ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬