Logo

সপ্তাহজুড়ে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহজুড়ে (১২-১৪ জুলাই) শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২৪ কোটি ৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এই তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৫ লাখ ৬০ হাজার ৬৭৯টি শেয়ার হাতবদল হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৩২ শতাংশ।

এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ২২২টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৫৪৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ফরচুন সুজের ৯৩ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৪১ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ৩৫ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকার, গোল্ডেন সনের ৩২ কোটি ৮ লাখ ১৯ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৩১ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকার, জেএমআই হসপিটালের ২৭ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ২৭ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬