Logo

রহিমা ফুডের চেয়ারম্যানের ‍বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রহিমা ফুডের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুডের চেয়ারম্যান এবং সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বিএসটিআইয়ের দায়ের করা এক মামলায় এই আদেশ দেন। বিএসটিআইয়ের পিপি অ্যাডভোকেট আশরাফ খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট আশরাফ বলেন, সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন এ না পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে মামলা দায়ের করে বিএসটিআই। এই মামলায় আজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬