Logo

ইআরকিউ হিসাবে জমার ৫০ শতাংশ নগদায়নের নির্দেশ

ব্যাংকিং ডিপ্লোমা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে জমা করা বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ নগদায়ন করতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মূদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনায় বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য আসবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রচলিত ব্যবস্থায় প্রত্যাবাসিত রপ্তানি আয়ের নির্দিষ্ট অংশ ইআরকিউ হিসাবে জমা রাখা যায়। স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা অনুযায়ী রিটেনশন কোটার হার ১৫ শতাংশ কিংবা ৬০ শতাংশ হতে পারে। তবে তথ্য প্রযুক্তি খাতে এ হার ৭০ শতাংশ। একই সার্কুলারে রিটেশন কোটা হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করার মাত্রা ৫০ শতাংশ কমিয়ে যথাক্রমে ৭.৫০ শতাংশ, ৩০ শতাংশ এবং ৩৫ শতাংশ করা হয়েছে। যা ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬