Logo

শবনম ফারিয়ার ‘হোটেল নিরিবিলি’

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঈদে নির্মিত হয়েছে অন্তর্জাল সিনেমা ‘হোটেল নিরিবিলি’। এই ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে রানু চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। আর নাসির চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিট থেকে আরটিভিতে সিনেমাটি দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শরাফ আহমেদ জীবন প্রমুখ। নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমাটির গল্পে অনেক লেয়ার আছে। আশা করছি দর্শকরা এ সিনেমাটি উপভোগ করবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬