Logo

নতুন গভর্নরকে শুভেচ্ছা জানিয়েছে বিএসইসি

নতুন গভর্নরকে শুভেচ্ছা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত -উল- ইসলাম।

বুধবার (১৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নরের সাথে এ সৌজন্য সাক্ষাত করেন। নতুন গভর্নরকে শুভেচ্ছা জানানোর সময় বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এবং মো: আবদুল হালিম উপস্থিত ছিলেন।

এসময় গভর্নর আবদুর রউফ তালুকদার শেয়ারবাজার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন। শেয়ারবাজারে যাতে সকলে নির্ভয়ে বিনিয়োগ করতে পারে সেই আশ্বাস দিয়েছেন তিনি।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬