Logo

ঈদের পর ইতিবাচক বার্তায় শেয়ারবাজার

মূলধন বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ১ ঘণ্টায় লেনদেন হয়েছে প্রায় ১২১ কোটি টাকার। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭১ পয়েন্টে।এ সময় লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫ টির, দর কমেছে ১২৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানীর। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১২১ কোটি ৬০ লাখ ৮৭ হাজার টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬