Logo

বিশ্বকাপের আগে সিপিএলে খেলতে যাবেন সাকিব

খেলতে যাবেন সাকিব
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সাকিব আল হাসানের সাথে সরাসরি চুক্তি করেছে ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা আমাজন ওয়াকয়র্স। আসন্ন এশিয়া কাপের পর অর্থাৎ অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট খেলতে যাবেন বাংলাদেশি বাঁহাতি অলরাউন্ডার সাকিব।

সিপিএল খেলতে যাওয়ার জন্য এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেয়েছেন সাকিব আল হাসান। ফলে এই টুর্নামেন্ট খেলতে তার আর বাধা নেই বলে জানিয়েছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬