Logo

বিদ্যুৎ সাশ্রয়ে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে যেকোনো ধরনের আলোকসজ্জা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন (৬ জুলাই), বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বানের কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের অর্থনৈতিক নিষেধাজ্ঞা (ইকোনমিক স্যাংশন) বাস্তবতায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, বিপণিবিতান, দোকানপাট, অফিস-আদালত এবং বাড়িঘরে আলোকসজ্জা না‌ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় লোডশেডিং করতেই হবে। তিনি আরও বলেন, কোথায় কখন লোডশেডিং করা হবে তা এলাকাভিত্তিক শিডিউল করে জানিয়ে দেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬