Logo

বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতের সময়সূচি

ঈদুল আজহা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পবিত্র ঈদুল আজহার ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন হাফেজ মো. আতাউর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা। তৃতীয় জামাত সকাল ৯টা অনুষ্ঠিত হবে। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন মসজিদটির খাদেম মো. রুহুল আমিন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬