নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা নিখোঁজ হয়ে লিবরা ইনফিউশন লিমিটেডের শেয়ার যেন সোনার হরিণে পরিণত হয়েছে । এতে করে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, এদিন বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত লিবরা ইনফিউশনের স্ক্রিনে ১০ হাজার ৮৩০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৭০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এর আগের দিন শেয়ারটির সমাপনী দর ছিল ৮০৯ টাকা ৬০ পয়সা।