Logo

৪ কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল

trade sus
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বৃহস্পতিবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো : জনতা ইন্স্যুরেন্স লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি) , প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, বৃহস্পতিবার কোম্পানি ৪টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৪টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে প্রতিষ্ঠান ৪টি। মঙ্গলবার প্রতিষ্ঠান ৪টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬