Logo

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত

শান্তি পুরস্কারে ভূষিত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এনআরবি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি, সোস্যাল এক্টিভিস্ট হিসেবে আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভুষিত হয়েছেন।

গত ০৩ জুন ২০২২ জে ডাব্লিও ম্যারিয়ট হোটেল দুবাইতে আয়োজিত এক অনুষ্ঠানে এইচএমসি ইউনাইটেড অর্গানাইজেশন তাকে এই সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে ভারতের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে, ইউএই-এর বু আব্দুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ড. বু আবদুল্লাহ এবং এইচএমসি ইউনাইটেডের প্রেসিডেন্ট শাকিল হাসান এইচ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশে বিদেশে দীর্ঘস্থায়ী সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালনা করছেন। তাঁর এই কাজের স্বীকৃতিস্বরূপ এইচএমসি ইউনাইটেড অর্গানাইজেশন তাকে এই সম্মাননা প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬