Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

পতন থেমেছে শেয়ারবাজারে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৯টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জাহিন স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে জাহিন স্পিনিংয়ের ক্লোজিং দর ছিল ১১ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২ টাকা ১০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বড়েছে। এতে করে জাহিন স্পিনিংয় শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: রবি আজিয়াটা ৯.৯৬ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ৯.৯৩ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৯.৯০ শতাংশ, ইন্ট্রাকো সিএনজি ৯.৬৬ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগ ৬.৭১ শতাংশ, এমএল ডায়িংয় ৬.৫২ শতাংশ, মেঘনা ইন্সুরেন্স ৫.৭১ শতাংশ, ন্যাশনাল টিউবস ৫.৩০ শতাংশ এবং জাহিন টেক্সটাইল ৫.০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬