নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে রবি আজিয়াটা। এদিন কোম্পানিটির ২৭ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর। কোম্পানিটির ২৪ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স। কোম্পানিটির ২৩ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ইন্ট্রাকো সিএনজি, বেক্সিমকো লিমিটেড, ফু-ওয়াং ফুড, তিতাস গ্যাস, এসিআই ফর্মুলেশন এবং লাফার্জ হোলসিম।