Logo

দীঘি বললেন, রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চলতি সপ্তাহে ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’সেশনে অংশ নিয়েছেন দীঘি। সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এক অনুসারী দীঘির কাছে জানতে চান, ‘আপনি কি বিবাহিত?’

উত্তরে দীঘি বলেছেন, ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। ওকে, বাই। ’বোঝাই যাচ্ছে, মজার ছলে কথাটি বলেছেন দীঘি।

আসলে বলিউড তারকা রণবীর কাপুরকে ভীষণ পছন্দ করেন তিনি। কিছুদিন আগে যখন রণবীর বিয়ে করেছেন, তখন কষ্টে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেননি দীঘি। অকপটে সে কথা গণমাধ্যমকেও বলেছিলেন অভিনেত্রী।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬