নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৫ জুলাই, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো :মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ও জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৬ জুলাই, বুধবার।
কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুলাই, বৃহস্পতিবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।