Logo

বিক্রেতা নিখোঁজ রবি আজিয়াটার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৪ জুলাই) শেয়ারবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটার শেয়ার দিনের শুরুতেই বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন রবি আজিয়াটার স্ক্রিনে ২২ লাখ১৭ হাজার ৬৯৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। গেলো দিন সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩ টাকা ১০ পয়সায়।

আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ টাকা ৪০ পয়সা। এতে করে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য অবস্থায় ছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬