নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহেরে দ্বিতীয় কর্মদিবস সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ১৯১ কোটি ৫০ লাখ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায় ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে। অন্য দুই সূচক ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৮৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছ ১৫১টির, দর কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি।