Logo

রাজধানী থেকে পাইকারি বাজারগুলোকে স্থানান্তরের নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: রাজধানীর ভিতরে কারওয়ান বাজারসহ সকল পাইকারি বাজারগুলোকে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (৩ জুলাই), রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। ।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জনগণসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল পদ্মা সেতু। দেশে সুশাসনের ফলেই পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে । পদ্মা সেতু হওয়ায় এখন সকল ধরনের কাঁচামাল ঢাকা শহরে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে।

তবে ঢাকা শহরে যাতে সব কাঁচামাল প্রবেশ করতে না পারে এবং কাঁচাবাজারগুলো যাতে ঢাকার বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬