Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন ৩ কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানি তিনটি হলো: কনফিডেন্স সিমেন্ট, শাশা ডেনিমস এবং ইসলামী ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরিএবি) এবং আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) কোম্পানি তিনটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

কনফিডেন্স সিমেন্ট: কনফিডেন্স সিমেন্টের রেটিং হয়েছে ‘এএ৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২২ সময় পর্যন্ত অনিরীক্ষিত এবং ২০২২ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ব্যাংকের দায়বদ্ধতার অবস্থান ও অন্যান্য তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

শাশা ডেনিমস: শাশা ডেনিমসের রেটিং হয়েছে ‘এএ৩’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২২ সময় পর্যন্ত অনিরীক্ষিত এবং ২০২২ সালের ৩১ মে পর্যন্ত ব্যাংকের দায়বদ্ধতার অবস্থান ও অন্যান্য তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ইসলামী ইন্স্যুরেন্স: ইসলামী ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬