Logo

২০ টাকার নিচে রিচার্জ করা যাবে না গ্রামীনফোনে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীনফোনের গ্রাহকরা ২০ টাকার নিচে রিচার্জ করতে পারবে না। এর আগে যেকোনো মোবাইল অপারেটর রিচার্জের সর্বনিম্ন সীমা ১০ টাকা থাকলেও এখন থেকে গ্রাহকরা ২০ টাকার নিচে রিচার্জ করতে পারবেন না।

তবে গ্রাহকরা ১৪ টাকা এবং ১৬ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে পারবেন। ক্ষুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে গ্রামীনফোন মোবাইল অপারেটর কতৃপক্ষ। গ্রাহকরা চাইলে জিপি থেকে জিপি নম্বরে সর্বনিম্ন ১০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে। তবে ২০ টাকা রিচার্জ করা না গেলেও গ্রাহকরা ৯ টাকা, ১০ টাকা ও ১৯ টাকার স্ক্র্যাচ কার্ডগুলো আগের মতোই ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, মানসম্মত সেবা দিতে না পারায় গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গেলো বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা গ্রামীণফোনের কাছে পাঠিয়েছে বিটিআরসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি নতুন কোনো সিম বিক্রি করতে পারবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬