Logo

সপ্তাহজুড়ে দর বেড়েছে যেসব কোম্পানির

বিদেশি বিনিয়োগ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহজুড়ে (২৬-৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ২৬৫টির দর বেড়েছে, ৯৪টির দর কমেছে, ৩১টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৫টির লেনদেন হয়নি। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে মেঘনা ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে মেঘনা ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৮ টাকা ৪০ পয়সা বা ৫৯.৫৫ শতাংশ। এতে করে মেঘনা ইন্সুরেন্সের ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইন্ট্রাকো সিএনজি ২২.৫৫ শতাংশ, প্রাইম টেক্সটাইল ১৯.৭৯ সোনারগাঁও টেক্সটাইল ১৭.৫৬ শতাংশ, হামিদ ফেব্রিক্স ১৫.০৫ শতাংশ, এমবি ফার্মা ১৩.৭৩ শতাংশ, নাভানা সিএনজি ১২.৭৭ শতাংশ, ক্রাউন সিমেন্ট ১২.০৫ শতাংশ, অলটেক্স ১২ শতাংশ, আজিজ পাইপস ১১.৬৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬