Logo

সপ্তাহজুড়ে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহজুড়ে (২৬-৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১৫৪ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ১৬ হাজার ১৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ শতাংশ।

এদিকে দ্বিতীয় স্থানে অবস্থান শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৩৬৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ১৪৮ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার টাকা।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড। কোম্পানিটির ৪ কোটি ৭১ লাখ ২৩ হাজার ৪৬০টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ১১৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার টাকা।

কোম্পানিগুলোর হলো : আনোয়ার গ্যালভানাইজিংয় ১০৮ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকার, ওরিয়ন ফার্মা ৬৫ কোটি ৮৩ লাখ ২১ হাজার টাকার, সালভো কেমিক্যাল ৫৯ কোটি ২১ লাখ ৮৭ হাজার টাকার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৫৭ কোটি ৯০ লাখ ২৮ হাজার টাকার, জেএমআই হসপিটাল ৫৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার টাকার, বিডি ফাইন্যান্স ৫২ কোটি ৭২ লাখ ৬৩ হাজার টাকার বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫০ কোটি ২৮ লাখ ৩৩ হাজার টাকা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬