Logo

রায়পুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষীপুর জেলা শাখার রায়পুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গেলো মাসের (৩০ জুন), বৃহস্পতিবার এই কমিটি ঘোষণা করা হয়। মাহফুজুর রহমান হৃদয়কে আহবায়ক করে মোট ২১ সদস্যের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

২১ সদস্যের মধ্যে সদস্য সচিব করা হয়েছে রায়পুর ১০ নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল নোমান রিফাতকে। এছাড়া কমিটিতে থাকা অন্যান্য সদস্যরা হলেন, কাউসার আহমেদ, শান্ত হোসেন, রায়হান, আজহারুল ইসলাম সজিব, জাহিদুল ইসলাম, আল আমিন ও মেহেরাজ হোসেন বাবু।

 

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬