Logo

ক্যারিবিয়নদের বিপক্ষে রাতে মাঠে নামবে টাইগাররা

বাংলাদেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: ক্যারিবিয়নদের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (২ জুলাই), শনিবার রাত ১১:৩০ মিনিটে (ডমিনিকায়) মাঠে নামবে টাইগাররা।

দীর্ঘ ৪ বছর পর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট দলে দেখা যাবে তাসকিন ও মিরাজকে। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বের টি-টোয়েন্টি স্কোয়াডে নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। পবিত্র হজ্ব পালনের উদ্দেশে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, নুরুল হোসেন সোহান, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬