Logo

সৌদি আরবে পৌঁছালো ৫০ হাজার বাংলাদেশি হজযাত্রী

হজের প্যাকেজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জুলাই, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশে আজ (২ জুলাই), শনিবার দুপুর পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছে মোট ৫০ হাজার ২১৮ বাংলাদেশি হজযাত্রী।

তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন; আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৮৩৩ জন। সর্বমোট ১৩৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছে হজযাত্রীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। গত ৫ জুন হতে শুরু হয় চলতি বছরের হজ ফ্লাইট ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬