Logo

দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবদেক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে গ্রামীন ফোনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে গ্রামীন ফোনের ক্লোজিং দর ছিল ৩০০ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৯৪ টাকা ১০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ১.৯৯ শতাংশ কমেছে। এতে করে গ্রামীন ফোন শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: জুট স্পিনার্স ১.৯৭ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজ ১.৯৭ শতাংশ, মনোস্পুল পেপার ১.৯৭ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যাল ১.৯৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ১.৯৬ শতাংশ, পেপার প্রসেসিংয় ১.৯৫ শতাংশ, অলটেক্স ১.৯৪ শতাংশ, এসকে ট্রিমস ১.৯২ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম ১.৯১ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬