Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৫টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেঘনা ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে মেঘনা ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৯ টাকা ৩০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বড়েছে। এতে করে মেঘনা ইন্স্যুরেন্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইন্ট্রাকো সিএনজি ৯.৬৪ শতাংশ, নাভানা সিএনজি ৯.১৮ শতাংশ, আফতাব অটো ৬.৯২ শতাংশ, ক্রাউন সিমেন্ট ৬.২৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ৬.০৭ শতাংশ, সোনালী পেপার ৫.৯৭ শতাংশ, হামিদ ফেব্রিক্স ৫.৮০ শতাংশ, আমরা নেটওয়ার্ক ৫.৬৭ শতাংশ, রবি আজিয়াটা ৫.২৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬