Logo

এনআরবিসি ব্যাংকের বোনাসে বিএসইসির সম্মতি

এনআরবিসি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি ব্যাংক) লিমিটেডের বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৮ জুন) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এনআরবিসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে ।

কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে পরিচালনা পর্ষদ আগামী ১৩ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬