Logo

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে রূপালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

চুক্তি স্বাক্ষর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২৩ স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৮.০৬.২০২২) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও রূপালী ব্যাংকের পরিচালক রুখসানা হাসিন, ব্যাংকের এপিএ টিম প্রধান ও ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর ও অর্থ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬