Logo

দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইপিডিসি ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে আইপিডিসি ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ৫৫ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৩ টাকা ৯০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এতে করে আইপিডিসি ফাইন্যান্স শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: কাশেম ইন্ডাস্ট্রিজ ১.৯৯ শতাংশ, এস আলম ১.৯৭ শতাংশ, নিউ লাইন ক্লোথিং ১.৯৬ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ১.৯৫ শতাংশ, জনতা ইন্সুরেন্স ১.৯৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ১.৯৩ শতাংশ, ফরচুন সুজ ১.৯২ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার ১.৯২ শতাংশ, গ্লোবাল হেবি ক্যামিক্যাল ১.৮৯ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬