Logo

ঘুরে দাড়াচ্ছে শেয়ারবাজার, সূচক লেনদেন দুটোই বেড়েছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) (২৮ জুন) দেশের শেয়ারবাজার ঘুরে দাড়ানোর পাশাপাশি মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৮১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো দিন থেকে ১১৮ কোটি ৬ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ৭০০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪ পয়েন্টে।

এছাড়া ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৪ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৬০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬