Logo

ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করলো হাইডেলবার্গ সিমেন্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো দিন ডিজিটাল প্লাটফর্মে হাইডেলবার্গ সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জোস মার্সেলিনো উগার্তের সভাপতিত্বে কোম্পানিটির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় এ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

তথ্য সূত্র মতে, (৩১ ডিসেম্বর ২০২১) সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ ডিভিডেন্ড অনুমোদন দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬