Logo

টর্নোডোর আঘাতে ব্যপক ক্ষয়ক্ষতি নেদারল্যান্ডসে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আন্তজাতিক ডেস্ক: গেলো তিন দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা এটিই প্রথম ভয়ংকর টর্নেডো। জিল্যান্ড প্রদেশের শহরটিতে টর্নেডোর আগাতে ব্যাপক ক্ষায়ক্ষতি হয়েছে।

এতে করে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং গাড়ির ওপর গাছ পড়তেও দেখা গেছে। পুলিশ জানিয়েছে, হেগের কাছে ওয়াসেনার শহরের বাসিন্দা একজন নারী টর্নোডোর আঘাতে মৃত্যবরণ করেছে।

মৃত ওই নারী একজন পর্যটক। বাড়ির ছাদের টাইলস এসে তার মাথায় পড়লে তিনি প্রাণ হারান।এ ছাড়া আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চিকিৎসা দেয়া হয় ঘটনাস্থলেই।

ডাচ আবহাওয়া জানিয়েছে, দেশটিতে সর্বশেষ মারাত্মক টর্নেডো ১৯৯২ সালে আঘাত হানে। এর আগে ১৯৭২ এবং ১৯৮১ সালে ভয়াবহ টর্নেডো আঘাত হানে।

সূত্র: (খবর এবিসি)

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬