Logo

সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকতায় শৃঙ্খলা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জুন, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

সাংবাদিকতায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রেস কাউন্সিল, প্রেস ইনিস্টিউটের মাধ্যমে এবং সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এটি হলে কারা সাংবাদিক তা সবাই জানবে। জিজ্ঞাসা করা যাবে, আপনি যে সাংবাদিক, আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত?

সোমবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে ‘সাংবাদিক জহুর হোসেন চৌধুরী জন্মশতবার্ষিকী উদযাপন ও দরবার-ই-জহর কলাম গ্রন্থের প্রকাশনা উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, এখন কত হাজার সাংবাদিক তা সাংবাদিকরাও বলতে পারেন না, আমি তো নই-ই। এই পরিস্থিতির উত্তরণ প্রয়োজন। অপসাংবাদিকতা সমাজের ওপর একট বিরূপ প্রভাব সৃষ্টি করছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬